
নিউজ ডেস্কঃ দিনাজপুরে হাকিমপুর উপজেলায় অভিযান চালিয়ে এক কেজি গানপাউডার ও পাঁচটি হাতবোমাসহ দুইজনকে আটক করেছে র্যাপব-১৩।শনিবার ভোরে উপজেলার চুরিপট্টি এলাকা থেকে তাদের আটক করা হয়। ওই উপজেলায় এখনো র্যারবের অভিযান চলছে বলে জানায় র্যাকব।
অভিযান শেষে আটককৃতদের হাকিমপুর থানায় হস্তান্তর করা হবে বলে জানান হাকিমপুর থানার ওসি আবদুর সবুর। তিনি বলেন,উপজেলার চুরিপট্টি এলাকায় অভিযান চালিয়ে এক কেজি গানপাউডার ও পাঁচটি হাতবোমাসহ দুইজনকে আটক করেছে র্যা ব। এ ব্যাপারে বিস্তারিত পরে জানানো হবে বলে জানান তিনি।