News71.com
 Bangladesh
 23 Jul 16, 08:15 PM
 382           
 0
 23 Jul 16, 08:15 PM

কিশোরগঞ্জে জেলেদের হামলায় ইউএনও-ওসিসহ আহত কমপক্ষে ৮।।

কিশোরগঞ্জে জেলেদের হামলায় ইউএনও-ওসিসহ আহত কমপক্ষে ৮।।

 

নিউজ ডেস্কঃ কিশোরগঞ্জের নিকলীতে ভ্রাম্যমাণ আদালতের ওপর জেলেদের হামলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও মৎস্য কর্মকর্তাসহ কমপক্ষে ৮জন আহত হয়েছেন। আহতরা নিকলী হাসপাতালে প্রাথমিক চিকিৎসাধীন অবস্থায় আছেন। মৎস্য সপ্তাহ উপলক্ষে নিকলীতে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম চলাকালে আজ শনিবার (২৩ জুলাই) বিকালে এ ঘটনাটি ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, মৎস্য সপ্তাহ উপলক্ষে নিকলী উপজেলার রোদার পোড্ডা খালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলছিল। অভিযানের সময় মৎস্য আইন অমান্য করায় দুই জেলেকে ধরে এক বছরের সাজা দেওয়া হয়। পরে অন্যান্য জেলেরা সংঘবদ্ধ হয়ে ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলা চালায়। এতে ইউএনও মাহবুব আলম, ওসি মুঈদ চৌধুরী, মৎস্য কর্মকর্তা জিয়াউল হকসহ আটজন আহত হন। পুলিশ আরো জানায়, সংশ্লিষ্ট ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন