News71.com
 Bangladesh
 24 Jul 16, 04:34 PM
 314           
 0
 24 Jul 16, 04:34 PM

রাজশাহীতে ৮ শিবিরকর্মীসহ গ্রেফতার ৪০

রাজশাহীতে ৮ শিবিরকর্মীসহ গ্রেফতার ৪০

নিউজ ডেস্কঃ  রাজশাহী নগরীতে ১৬ জামায়াত-শিবির কর্মীসহ ৪১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতভর নগরীর বিভিন্ন এলাকা থেকে রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃত পাঁচ শিবিরকর্মীরার নাম-পরিচয় জানিয়েছে পুলিশ । গ্রেফতারকৃতরা হলেন, বাঘার দিঘাবাউসের মেহেদী হাসান মারুফ (১৮), আটঘরিয়ার জয়নাল আবেদীন (২৬), চারঘাটের বড়কামিনী গঙ্গারামপুরের শফিকুল ইসলাম (২৪), নাটোরের বাগাতিপাড়ার জামনগরের ফারুক আহমেদ (২২), ভেলার চরবিশাবলীর শাহাদত ওরফে নুরুল্লাহ (২৫)।

রোববার বিকেলে নগর পুলিশের মুখাপাত্র ইফতেখায়ের আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিশেষ অভিযানের অংশ হিসেবে শনিবার রাতভর নগরীর বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান চালায় নগর পুলিশের বিভিন্ন ইউনিট। ওই অভিযানে ৮ শিবির কর্মীসহ ৪০ জনকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে ১৭ জন গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী। এছাড়া একজন মাদক ব্যবসায়ী এবং ১৪জন মাদকসেবী ও অন্যান্য মামলার আসামী। অভিযানে ২২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

উল্লেখ্য উক্ত অভিযানে নগরীর বোয়ালিয়া মডেল থানা ১৫ জন, রাজপাড়া থানা ১২ জন, মতিহার থানা ৫ জন, শাহমখদুম থানা ৩ জন এবং গোয়েন্দা পুলিশ ৫ জনকে গ্রেফতার করে।

আইনী প্রক্রিয়া শেষে দুপুরের পর তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন