
নিউজ ডেস্কঃ শরণখোলায় ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের (ইশা) উপজেলা সভাপতি ও সাধারণ সম্পাদকসহ পাঁচ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ । সরকারবিরোধী গণস্বাক্ষর সংগ্রহ এবং লিফলেট বিতরণকালে সোমবার বিকালে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- ইসলামী আন্দোলনের শরণখোলা উপজেলা সভাপতি সেকান্দার আলী তালুকদার, সাধারণ সম্পাদক হাফেজ মো. আবু সালেহ, মুজাহিদ কমিটির সভাপতি বেলায়েত হোসেন, সাধারণ সম্পাদ মহিউদ্দিন হাওলাদার এবং চরমোনাই পীরের মুরিদ মো. নূরুজ্জামান।
শরণখোরা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল জলিল জানান, উপজেলার রায়েন্দা বাজারের বিভিন্ন এলাকায় সরকারবিরোধী লিফলেট বিতরণ ও গণস্বাক্ষর সংগ্রহ করার সময় তাদের আটক করা হয়েছে।