
নিউজ ডেস্কঃ ঝিনাইদহ সদর উপজেলার ঘোড়ামারা গ্রামের তোফাজ্জেল হোসেন হত্যা মামলায় ৬ জনকে যাবজ্জীববন কারাদণ্ডাদেশ প্রদান করেছেন অতিরিক্ত জেলা ও দায়রা জর্জ সানা মো. মারুফ হোসেন।
অপর দিকে ৮ জনের বিরুদ্ধে উক্ত অপরাধ প্রমাণিত না হওয়ায় ঐ ৮ জনকে খালাস দেওয়া হয়েছে। দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন , খেলাফত বিশ্বাস, বশির বিশ্বাস, ইউনুস বিশ্বাস, কবির বিশ্বাস, বেল্লাল বিশ্বাস, ও লাড্ডু বিশ্বাস। আজ সোমবার বিচারক জর্জ সানা মোঃ মারুফ হোসেন এ রায় প্রাদন করেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ১৯৯১ সালের ৭ জুন গোয়ালপাড়া বাজারে তোফাজ্জেল হোসেনকে পিটিয়ে হত্যা করে প্রতিপক্ষরা। পরের দিন তার বড় ভাই আব্দুল মোতালেব ঝিনাইদহ সদর থানায় ১৬ জনকে আসামি করে মামলা করেন। তদন্ত শেষে তৎকালীন ওসি আব্দুল মতিন আদালতে আসামিদের বিরুদ্ধে চার্জশিট প্রদান করেন। বিচারক সাক্ষ্য প্রমাণ শেষে এ রায় প্রদান করেন।