
নিউজ ডেস্কঃ রাজশাহী নগরীতে ১২ জামায়াত ও শিবির নেতাকর্মীসহ ৫৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ । গতকাল রাতভর নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃত ৬ জামায়াত-শিবির নেতাকর্মীরার নাম-পরিচয় জানিয়েছে পুলিশ ।
এরা হলেন, জেলার শিবিরের সাবেক দপ্তর সম্পাদক তানোরের আফজাল হোসেন, শিবির কর্মী মোহনপুরের ঘাঁসিগ্রামের রানা বাবু, বাগমারার ঘাদোপাড়ার রবিউল ইসলাম,নগরীর ভদ্রা চকপাড়ার আব্দুল্লাহ আল মামুন, ওই এলাকার জামায়াত কর্মী সাইদুল ইসলাম এবং শিবির কর্মী নওগাঁর সাপাহারের আব্দুল্লাহ ।
নগরীর বোয়ালিয়া মডেল থানা পুলিশ বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করে। অন্য ৬ জনকে গ্রেফতার করে নগরীর মতিহার থানা পুলিশ। আজ বিকেলে নগর পুলিশের মুখাপাত্র ইফতেখায়ের আলম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বিশেষ অভিযানের অংশ হিসেবে গতকাল রাতভর নগরীর বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান চালায় নগর পুলিশের বিভিন্ন ইউনিট ।
ওই অভিযানে ওই ১২শিবির কর্মীসহ ৫৪ জনকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে ১৯ জন গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আসামী। এছাড়া ৫ নারীসহ ৮ জন মাদক ব্যবসায়িকেও গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত বাকি ১৫ জন মাদকসেবী ও অন্যান্য মামলার আসামি। অভিযানে ২৫০ গ্রাম গাঁজা, ৫ গ্রাম হেরোইন, ৮২ পিস ইয়াবা ও ১৪ লিটার চোলাইম; উদ্ধার করা হয় ।
অভিযানে নগরীর বোয়ালিয়া মডেল থানা ২৫ জন, রাজপাড়া থানা ১৫ জন, মতিহার থানা ১০ জন, শাহমখদুম থানা ৩ জন এবং গোয়েন্দা পুলিশ ১জনকে গ্রেফতার করে। আইনী প্রক্রিয়া শেষে দুপুরে পর তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা ।