News71.com
 Bangladesh
 26 Jul 16, 01:07 AM
 387           
 0
 26 Jul 16, 01:07 AM

রাজশাহীতে ১৪ মাদকসেবীর কারাদণ্ড ..

রাজশাহীতে ১৪ মাদকসেবীর কারাদণ্ড ..

 

নিউজ ডেস্কঃ রাজশাহীর গুড়িপাড়ায় অভিযান চালিয়ে ১৪ মাদকসেবী ও ব্যবসায়ীকে আটক করেছে র্যা ব। পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়। আজ সোমবার দুপুরে এই অভিযান চলানো হয়। সন্ধ্যায় র্যাীব-৫-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

র্যা ব জানায়, মাদকসেবন ও বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে র্যাইব-৫-এর একটি দল সোমবার দুপুরে নগরীর রাজপাড়া থানার গুড়িপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ওই এলাকা থেকে ১৪ জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে এদের মধ্যে আটজনকে ৬ মাস, সাতজনকে তিন মাস, একজনকে দুই মাস ও একজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন প্রধান এই দণ্ডাদেশ দেন।

ছয় মাসের কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- নগরীর তালাইমারীর সোহাগ রেজা (২৭), বিনোদপুরের শামীম (৩০), তেরখাদিয়ার কবির হোসেন (৩০), শেখেরচকের রাজু দাস (৪০), করেরদাঁড়ার আনসার আলী (২৫), জেলার চারঘাট উপজেলার ইউসুফপুরের রফিকুল ওরফে সুমন (৩৫), পবার পালোপাড়ার মুল্লুক চাঁন (৩৫) এবং নাটোরের সিংড়া উপজেলার চকগোপালের বাবু (৪৫)।

তিন মাসের কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- নগরীর কাশিয়াডাঙ্গার রাকিবুল ইসলাম (২২), হেতেমখাঁর পলক (৩৪), কাজলার খায়রুল ইসলাম (২৮) এবং খোঁজাপুরের নাইমুল (৩২)।

এ ছাড়া নগরীর কেদুর মোড়ের রনি (৩০) নামের এক যুবককে দুই মাস ও চকশ্যামপুরের ফিরোজ ওরফে ফেলাকে (২০) এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পরে তাদের সকলকে জেলহাজতে পাঠানো হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন