News71.com
 Bangladesh
 26 Jul 16, 12:39 PM
 344           
 0
 26 Jul 16, 12:39 PM

শাহজালালে ৩৪০ কার্টন বিদেশি সিগারেট জব্দ

শাহজালালে ৩৪০ কার্টন বিদেশি সিগারেট জব্দ

নিউজ ডেস্ক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩৪০ কার্টন অবৈধ বিদেশি সিগারেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। গত রবিবার রাতে এগুলো জব্দ করা হয়।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান বলেন, কুয়ালালামপুর থেকে বিজি১৮৭ উড়োজাহাজে গত রবিবার রাত সাড়ে ৮টার দিকে সিগারেটগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস হলের ৮ নম্বর বেল্ট এলাকায় শংকর বিশ্বাস নামে এক যাত্রীর কাছে থেকে সেগুলো আটক করে শুল্ক গোয়েন্দা বিভাগ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন