News71.com
 Bangladesh
 26 Jul 16, 12:45 PM
 333           
 0
 26 Jul 16, 12:45 PM

জঙ্গিরা 'আল্লাহু আকবার' স্লোগান দিয়ে গুলি চালায়

জঙ্গিরা 'আল্লাহু আকবার' স্লোগান দিয়ে গুলি চালায়

নিউজ ডেস্ক: রাজধানীর কল্যাণপুরে জঙ্গি আস্তানায় পুলিশ-র‌্যাব-ডিবি-সোয়াটের যৌথ অভিযানে ৯ জন জঙ্গি মারা গেছে। আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মারুফ হাসান এই তথ্য বলেন। আর এর আগে সকাল ৫টা ৫১ মিনিটে অভিযান শুরু হয়ে ৬টা ৫১ মিনিট পর্যন্ত চলে।

তিনি আরও বলেন, হামলার আগে জঙ্গিরা ‘আল্লাহু আকবার’ স্লোগান দেয়। এই সময় জঙ্গিরা `ইসলামের শত্রু নিপাত যাক, আল্লাহু আকবর নারায়ে তাকবির` বলে পুলিশের ওপর গুলি চালায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন