News71.com
 Bangladesh
 26 Jul 16, 12:54 PM
 362           
 0
 26 Jul 16, 12:54 PM

ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন ইউনিট

ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন ইউনিট

নিউজ ডেস্ক: রাজধানীর কল্যাণপুরে জঙ্গি আস্তানার ঘটনাস্থলে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিটের একটি দল পরির্দশনে গেছে। আজ মঙ্গলবার সকাল ৮টা ৫ মিনিটের দিকে সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে পৌঁছে।

ওই ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। সিআইডির ক্রাইম সিন ঘটনাস্থল থেকে কথিত জঙ্গিদের বিভিন্ন নমুনা সংগ্রহ করছে। এই ঘটনাস্থল আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘিরে রেখেছে। এছাড়া আশপাশের গলিতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

এই খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে র‌্যাব, সোয়াট, ডিবিসহ যৌথ বাহিনীর সদস্যেরা ছুটে আসেন। আজ ভোর সাড়ে ৫টায় যৌথবাহিনীর সদস্যেদের অংশগ্রহণে অপারেশন শুরু হয়। তখন এই সময় গোলাগুলিতে ৯ জন জঙ্গি নিহত হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন