News71.com
 Bangladesh
 26 Jul 16, 12:57 PM
 351           
 0
 26 Jul 16, 12:57 PM

আগামী আগস্ট মাসে আবারও জঙ্গি হামলার আশঙ্কা, মন্ত্রীদের সতর্ক থাকার পরামর্শ ।। প্রধানমন্ত্রী

আগামী আগস্ট মাসে আবারও জঙ্গি হামলার আশঙ্কা, মন্ত্রীদের সতর্ক থাকার পরামর্শ ।। প্রধানমন্ত্রী

নিউজ ডেস্কঃ আগামী আগস্ট মাসে আবারও জঙ্গি হামলার আশঙ্কা ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আবারও মন্ত্রীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন । প্রধানমন্ত্রী গতকাল সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে বলেছেন, রাজধানীর নটর ডেম ও হলিক্রস কলেজসহ স্পর্শকাতর স্থানে জঙ্গি হামলা চালিয়ে যুদ্ধাপরাধী মীর কাসেম আলীর মুক্তি দাবি করতে পারে সন্ত্রাসীরা। এ সময় মন্ত্রিসভার সদস্যরা যুদ্ধাপরাধী মীর কাসেম আলীর রিভিউ শুনানি ১ মাস পিছিয়ে দেওয়ায় অসন্তোষ প্রকাশ করেন।

মন্ত্রিসভার বৈঠকে অংশ নিয়েছেন এমন একাধিক মন্ত্রী জানিয়েছেন, আগস্ট মাসে আবারও জঙ্গি হামলার আশঙ্কা ব্যক্ত করার সময়ে মন্ত্রিসভার সদস্যদের সজাগ ও সতর্ক থাকতে বলেছেন প্রধানমন্ত্রী। তিনি জঙ্গি হামলার আশঙ্কা নিয়ে তার মোবাইলে আসা খুদে বার্তা মন্ত্রিসভার সদস্যদের পড়ে শোনান।

জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের সদস্য এবং মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত যুদ্ধাপরাধী মীর কাসেম আলীর মৃত্যুদণ্ডের চূড়ান্ত রায় পুনর্বিবেচনার আবেদনের শুনানি ১ মাস পিছিয়ে দেওয়া প্রসঙ্গে মন্ত্রিসভার সদস্যরা বলেছেন, এই যুদ্ধাপরাধীর মতো আর কোনো যুদ্ধাপরাধীর রিভিউ শুনানির জন্য এত সময় দেওয়া হয়নি।

বৈঠকে রাজধানীর গুলশান ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে গুলশান, বারিধারা ও ধানমণ্ডি আবাসিক এলাকা থেকে অবৈধ বাণিজ্যিক প্রতিষ্ঠানসহ বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদে দ্রুত ব্যবস্থা নিতে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী অবৈধ স্থাপনার মালিকদের সঙ্গে পূর্তমন্ত্রীকে কথা বলতে বলেন। তালিকা দেখে দেখে বাণিজ্যিক স্থাপনা দ্রুত সরাতে হবে। তবে খেয়াল রাখতে হবে, দ্রুত কাজ করতে গিয়ে যেন বিশৃঙ্খলা সৃষ্টি না হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন