
নিউজ ডেস্কঃ কল্যাণপুরে সফল অপারেশনের কারণে ভয়াবহ এক বিপদ থেকে দেশ ও জাতি রক্ষা পেয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত ‘জেলা প্রশাসক সম্মেলন-২০১৬’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
উক্ত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর এই সফল অপারেশনের কারনে ভয়াবহ পরিস্থিতি থেকে দেশ ও জাতি রক্ষা পেয়েছে। ধর্মের নামে মানুষ খুন করার নতুন উপসর্গ দেখা দিয়েছে। তিনি আরও বলেন, দেশে জঙ্গিবাদ সমস্যা দেখা দিয়েছে। যদিও এটা নতুন না। ১৯৭৫ সালের পর থেকেই এই জঙ্গিবাদ হচ্ছে। তবে নতুন সমস্যা হচ্ছে, ধর্মকে ব্যবহার করে মানুষ খুন। অথচ ইসলাম ধর্ম শান্তির কথা বলে। তাই যেভাবেই হোক এই জঙ্গিবাদ মোকাবেলা করতে হবে।