
নিউজ ডেস্কঃ বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাজার প্রতিবাদে ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে বাধা দিয়েছে পুলিশ।
মঙ্গলবার বেলা ১১ টার দিকে মহানগর দক্ষিণের সভাপতি জহিরুদ্দিন তুহিন ও সাধারণ সম্পাদক এম এ গাফ্ফারের নেতৃত্বে মিছিলটি মতিঝিলের মধুমিতা হলের সামনে থেকে শুরু হয়ে ইত্তেফাক মোড়ের দিকে যাওয়ার সময় পথে পুলিশ বাধা দেয়।