News71.com
 Bangladesh
 26 Jul 16, 01:05 PM
 393           
 0
 26 Jul 16, 01:05 PM

হবিগঞ্জে কৃষককে কুপিয়ে হত্যা .......

হবিগঞ্জে কৃষককে কুপিয়ে হত্যা .......

নিউজ ডেস্কঃ  হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলায় র্পূব বিরোধের জের ধরে আব্দুর রশিদ (৫০) নামের এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন । নিহত আব্দুর রশিদ মুশরিক কলা গ্রামের কোরবান উল্লার ছেলে। সোমবার সন্ধ্যায় উপজেলার শিবপাশা গ্রামে এ ঘটনাটি ঘটে।

জানা যায়, আব্দুর রশিদ বাজার থেকে বাড়িতে ফিরছিলেন। এ সময় পূর্ব বিরোধের জের ধরে শিবপাশা গ্রামের চান্দের বাড়ির নূরুল আমীন ও আব্দুল কাইয়ুমের লোকজন তাকে কুপিয়ে জখম করে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসে। তার অবস্থার অবনতি ঘটলে সিলেট হাসপাতালে নেয়ার পথে রাত ৯টায় গোয়ালাবাজার নামক স্থানে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। বাহুবল মডেল থানার সেকেন্ড অফিসার এসআই কাজী জিয়া উদ্দিন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন