News71.com
 Bangladesh
 26 Jul 16, 01:12 PM
 367           
 0
 26 Jul 16, 01:12 PM

রাজধানীতে নারীকে গলা কেটে হত্যা

রাজধানীতে নারীকে গলা কেটে হত্যা

নিউজ ডেস্কঃ  রাজধানীর যাত্রাবাড়ীতে পলি আক্তার (২৭) নামে এক নারীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। স্বামী পরিত্যক্ত ওই নারী যাত্রাবাড়ীর ধোলাইপাড়ের ২৭৬/ এ টিনশেড বাড়িতে ভাড়া থাকতেন। তিনি পোশাক তৈরি করে বিভিন্ন বাসা-বাড়িতে বিক্রি করতেন।

আজ মঙ্গলবার যাত্রাবাড়ী থানার ওসি জিয়া রহমান জানান, ওই নারীর হাত-পা বেঁধে তাকে জবাই করা হয়েছে। এছাড়া দুই পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। ১০ বছর আগে স্বামী দ্বীন ইসলামের সঙ্গে পলির ছাড়াছাড়ি হয়। তিনি আরো জানান, নদী (১০) নামে এক কন্যা সন্তান রয়েছে পলি আক্তারের। হত্যার কারণ এখনো জানা যায়নি ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন