News71.com
 Bangladesh
 26 Jul 16, 01:22 PM
 344           
 0
 26 Jul 16, 01:22 PM

'জঙ্গি আস্তানায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বোমা-গুলি'

'জঙ্গি আস্তানায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বোমা-গুলি'

নিউজ ডেস্ক: কল্যাণপুরের জঙ্গি আস্তানায় বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য, বোম‍া ও গুলিসহ নানা ধরণের অস্ত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি এই সব তথ্য বলেন।

আছাদুজ্জামান মিয়া বলেন, ‘ফ্ল্যাটে বোম‍া, গুলি ও নানা ধরনের অস্ত্র পড়ে রয়েছে। আমি ঘটনাস্থল দেখে চলে আসছি। বর্তমানে একটি টিম বোমা-অস্ত্র-গুলি নিষ্ক্রিয় করার কাজ করছে।'

এর আগে, অপারেশন 'স্টর্ম টোয়েন্টি সিক্স' নামে পুলিশ, র‌্যাব, সোয়াট ও ডিবি’র সমন্বয়ে গঠিত যৌথ বাহিনীর অভিযানে ঘটনাস্থলে ৯ জন জঙ্গি মারা যান। তখন ১ জনকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করেছে পুলিশ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন