News71.com
 Bangladesh
 26 Jul 16, 01:35 PM
 371           
 0
 26 Jul 16, 01:35 PM

রংপুরে ৩ জামায়াত কর্মীসহ বিভিন্ন মামলার ৫০ আসামি গ্রেফতার ।।

রংপুরে ৩ জামায়াত কর্মীসহ বিভিন্ন মামলার ৫০ আসামি গ্রেফতার ।।

 

নিউজ ডেস্কঃ রংপুরের বিশেষ অভিযান চালিয়ে চার্জশিটভুক্ত ৩ জামায়াত কর্মীসহ বিভিন্ন মামলার ৫০ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ । গতকাল দিবাগত রাত থেকে আজ সকাল পর্যন্ত জেলার ৮ উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে জানান রংপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি বি-সার্কেল) মো. সাইফুর রহমান ।

তিনি জানান, আদালতের ওয়ারেন্টভুক্ত এবং বিভিন্ন মামলায় গ্রেফতারকৃতদের নামে চার্জশিট রয়েছে। পলাতক থাকায় তাদেরকে এতদিন গ্রেফতার করা সম্ভব হয়নি। আজ সকালে তাদের আদালতের মাধ্যমে রংপুর জেলহাজতে পাঠানো হয়েছে বলেও তিনি জানান ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন