
নিউজ ডেস্কঃ জেলার কমলগঞ্জ উপজেলার পতনঊষারের বৈদ্যনাথপুরে এক প্রতিবন্ধি কিশোরী পাশবিক নির্যাতনের শিকার হয়েছে। এ ঘটনায় জসিম মিয়া (৩৫) নামে একজনকে আটক করেছে পুলিশ।সোমবার সন্ধ্যা ৫টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি সদস্য জমসেদ মিয়া জানান, বৈদ্যনাথপুর গ্রামের আলিম উল্যার প্রতিবন্ধী কিশোরী মেয়ে (১৭) কে একই বাড়ির মৃত নাজিম মিয়ার ছেলে ২ সন্তানের জনক কিশোরীর আপন ফুফুর স্বামী জসিম মিয়া দুপুরে গরুর ঘাস আনতে গেলে প্রতিবন্ধী কিশোরীকে একা পেয়ে বাড়ির পিছনে ঝোঁপে নিয়ে গিয়ে উপর্যুপুরি নির্যাতন করে। পরে ওই কিশোরী তার বাবা-মাকে জানালে বাবা আলিম উল্লা পুলিশকে খবর দিলে শমসেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু সায়েমের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযুক্ত জসিম মিয়াকে আটক করে।
এ দিকে কিশোরীকে ডাক্তারী পরীক্ষার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। কিশোরীর বাবা বাদী হয়ে কমলগঞ্জ থানায় নারী ও শিশু আইনে ধর্ষণ মামলা দায়ের করেন। মৌলভীবাজারের সিনিয়র সহকারি পুলিশ সুপার (সদর সার্কেল) মোল্লা মোহাম্মদ শাহীন জানান, এ ঘটনায় ধর্ষক জসিম মিয়াকে আটক করা হয়েছে। ডাক্তারী পরীক্ষার জন্য কিশোরীকে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।