News71.com
 Bangladesh
 26 Jul 16, 02:40 PM
 376           
 0
 26 Jul 16, 02:40 PM

বগুড়ায় জঙ্গিবাদের বিরুদ্ধে জামায়াতের বিক্ষোভ...

বগুড়ায় জঙ্গিবাদের বিরুদ্ধে জামায়াতের বিক্ষোভ...

নিউজ ডেস্কঃ  সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার নেতাকর্মিরা শহরে বিক্ষোভ করেছে। মঙ্গলবার সকালে শহরের উপ-শহর ওলি বাজার এলাকায় বিক্ষোভ মিছিল করে জামায়াত।

এছড়া মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জামায়াত নেতা আব্দুল হামিদ, আব্দুল মতিন প্রমূখ বক্তব্য রাখেন। জামায়াত নেতৃবৃন্দ বলেন, ইসলাম উগ্রপন্থা ও জঙ্গিবাদকে সমর্থন করেনা। জামায়াতে ইসলামী প্রতিষ্ঠার পর থেকেই উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই করছে। জামায়াতে ইসলামী কখনোই সন্ত্রাস ও জঙ্গিবাদকে প্রশ্রয় দেয়নি। অথচ সরকার রাজনৈতিক কারনে দেশে সংঘটিত সকল সন্ত্রাসী ও জঙ্গি হামলার সাথে জামায়াতকে জড়ানোর অপচেষ্টা চালাচ্ছে। নেতৃবৃন্দ দোষারোপের পথ পরিহার করে দেশের স্বার্থে জঙ্গিবাদ মোকাবেলায় সকলকে নিয়ে ঐক্যবদ্ধ হওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন