News71.com
 Bangladesh
 26 Jul 16, 07:48 PM
 335           
 0
 26 Jul 16, 07:48 PM

বেনাপোলে ভারতীয় ট্রাকচাপায় স্কুলছাত্রী নিহত ...

বেনাপোলে ভারতীয় ট্রাকচাপায় স্কুলছাত্রী নিহত ...

নিউজ ডেস্কঃ বেনাপোল চেকপোষ্ট এলাকায় ভারতীয় ট্রাকের চাপায় পিষ্ট হয়ে সোনিয়া খাতুন (৬) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত সোনিয়া খাতুন বেনাপোলে বড়আঁচড়া গ্রামের চেকপোষ্ট আকতার হোসেনের মেয়ে ও বড়আঁচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, স্কুল শেষে শিশুটি তার ফুপুর সঙ্গে আত্মীয়ের বাড়ি বেড়াতে যাচ্ছিল। এ সময় ভারতীয় একটি খালি ট্রাক ওভারটেক করতে গিয়ে শিশুটিকে চাপা দেয়। এতে গুরুতর আহত হয় শিশুটি। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যায় সে।

এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানার উপ-পরিদর্শক  নূর আলম জানান, শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নেওয়া হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন