News71.com
 Bangladesh
 26 Jul 16, 07:56 PM
 501           
 0
 26 Jul 16, 07:56 PM

বগুড়ায় যমুনা নদীর পানি বিপদসীমার ৬১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে

বগুড়ায় যমুনা নদীর পানি বিপদসীমার ৬১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে

নিউজ ডেস্কঃ  বগুড়ায় যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ১২ ঘন্টায় আরও ৮ সেন্টিমিটার বেড়ে সারিয়াকান্দি পয়েন্টে বর্তমানে বিদসীমার ৬১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর ফলে আরও নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। পানিবন্দী এলাকায় দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকট। এখনো পর্যাপ্ত পরিমাণ ত্রাণ সামগ্রী পৌঁছেনি দূর্গত এলাকায়।

স্থানীয় প্রশাসনের হিসাব মতে, সারিয়াকান্দি উপজেলার ৯টি ইউনিয়নের ৮৬ হাজার, ধুনটের ২টি ইউনিয়নের ১০ হাজার পরিবারের প্রায় ৩০ হাজার এবং সোনাতলা উপজেলার ৩টি ইউনিয়নের সাড়ে ৫ হাজার পরিবারের প্রায় ২০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।

সারিয়াকান্দি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সারওয়ার আলম জানান, উপজেলার বন্যাদুর্গতদের জন্য এযাবত মোট ৫০ মেট্রিক টন চাল, ৫০ হাজার টাকা এবং ৩০ হাজার পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বরাদ্দ দেয়া হয়েছে।

এছাড়া নতুন করে আরও ৩০ মেট্রিক টন জি আর চাল বরাদ্দ দেয়া হয়েছে। উপজেলার মোট ৪৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠদান বন্ধ হয়ে গেছে। বন্যার পানিতে তলিয়ে গেছে সাড়ে ৩ হাজার হেক্টর জমির ফসল। এছাড়া ৭৫টি পুকুর পানিতে তলিয়ে গেছে। ২৮ হাজার ৮’শ বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যার পানি ওঠায় বন্ধ হয়ে গেছে ৫১টি শিক্ষাপ্রতিষ্ঠান। ১৫০ কিলোমিটার কাঁচা রাস্তা পানির নিতে তলিয়ে গেছে। ফলে দুর্গত এলাকায় যোগাযোগ ব্যবস্থা ভেঙ্গে পড়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন