News71.com
 Bangladesh
 26 Jul 16, 07:58 PM
 401           
 0
 26 Jul 16, 07:58 PM

মাগুরায় আজিজার হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড ।।

মাগুরায় আজিজার হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড ।।

 

নিউজ ডেস্কঃ মাগুরার মহম্মদপুর উপজেলার তেলিপুকুর গ্রামের চাঞ্চল্যকর আজিজার হত্যা মামলায় ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন মাগুরার অতিরিক্ত দায়রা জজ সৈয়দ আরাফাত হোসেন। আজ আসামীদের উপস্থিতিতে এ রায় ঘোষণা কারা হয়।

সূত্রে জানা গেছে, ২০০৬ সালের ১৭ই মার্চ দুপুরে গ্রামের মসজিদে জুময়ার নামাজ শেষে আজিজার, লুৎফুর খবির ও আবু সাইদ নামে ৩ ভাই বাড়ি যাচ্ছিলেন। এসময় আসামীরা বল্মম ও ছ্যান দা দিয়া কুপিয়ে আজিজারকে মারাক্তক আহত করে। আজিজারকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হলে ওই দিনই বিকাল ৫ টায় হাসপাতালে মৃত্যুবরণ কারেন। এঘটনায় আজিজারের ভাই লুৎফুর খবির মহম্মদপুর থানায় তেলিপুকুর গ্রামের ২২ জনের বিরুদ্ধে মামলা দায়ের কারে। পুলিশ তদন্ত শেষে সবার বিরুদ্ধে অভিযোগ পত্র দাখিল করে।

আসামী পক্ষে অ্যাডভোকেট রোকনুরজ্জামান খান এবং রাষ্ট্রপক্ষে হরুন অর রশীদ মামলা পরিচালনা করেন। সাজাপ্রাপ্ত আসামীরা হল সৈয়দ রোস্তম আলী, হাবিবুর রহমান, মোঃ ইদ্রিস, সৈয়দ রাজা মিয়া ও সাইফার রহমান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন