News71.com
 Bangladesh
 26 Jul 16, 08:08 PM
 354           
 0
 26 Jul 16, 08:08 PM

গুলিস্তান থেকে মাত্র পাঁচশ’ টাকায় শিশু ক্রয়, নারী আটক।।

গুলিস্তান থেকে মাত্র পাঁচশ’ টাকায় শিশু ক্রয়, নারী আটক।।

 

নিউজ ডেস্কঃ সিদ্ধিরগঞ্জে গণপরিবহন যাত্রীরা এক নারী শিশু পাচারকারীকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের হাতে সোপর্দ করেছে। এসময় সানি নামে ৩ বছরের এক ছেলে শিশুকে উদ্ধার করেছে পুলিশ।  আজ মঙ্গলবার (২৬ জুলাই) বিকাল ৩টায় সিদ্ধিরগঞ্জের মাদানীনগর এলাকা থেকে পুলিশ ওই পাচারকারী শাহানুর বেগম (৩৩)-কে গ্রেফতার ও শিশুকে উদ্ধার করে। পাচারকারী নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার কাঞ্চন পৌরসভার হারিন্দা এলাকার মৃত আলেক মিয়ার স্ত্রী। তিনি শিশুটিকে ঢাকার গুলিস্তান থেকে ৫০০ টাকা দিয়ে ক্রয় করে এনেছেন বলে পুলিশকে জানান।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার এসআই আকিকুজ্জামান জানান, সিদ্ধিরগঞ্জের মাদানীনগর এলাকার স্থানীয় মোহাম্মদ আলী মাদানী ও এনায়েত হোসেন ঢাকার গুলিস্তান থেকে কোমল পরিবহনের একটি মিনিবাসে করে আসছিলেন। একই পরিবহনে করে শিশু পাচারকারী শাহানুর বেগম ৩ বছরের ছেলে শিশু সানিকে নিয়ে আসছিলেন। দীর্ঘ সময় হলেও শিশুটি কান্না না থামায় অন্যান্য যাত্রীদের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়।

এসময় ওই মিনিবাসে যাত্রীরা পাচারকারী নারীকে আটক করে গণধোলাই দিলে তিনি ৫শ' টাকার বিনিময়ে ঢাকার গুলিস্তান থেকে শিশুটিকে ক্রয় করে এনেছেন বলে স্বীকার করেন। মিনিবাসটি সিদ্ধিরগঞ্জের মাদানীনগর এলাকায় পৌঁছালে যাত্রীরা শাহানুর বেগম ও শিশু সানিকে পুলিশের কাছে সোপর্দ করে এলাকাবাসী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন