News71.com
 Bangladesh
 26 Jul 16, 08:14 PM
 544           
 0
 26 Jul 16, 08:14 PM

কল্যাণপুরে নিহত জঙ্গিদের ছবি প্রকাশ।।

কল্যাণপুরে নিহত জঙ্গিদের ছবি প্রকাশ।।

নিউজ ডেস্কঃ রাজধানীর কল্যাণপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাথে গুলি বিনিময়কালে নিহত জঙ্গি/ সন্ত্রাসীদের ছবি প্রকাশ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় ডিএমপি'র ফেসবুক পেজে ছবিগুলো প্রকাশ করা হয়।

নিহতদের পূর্ণাঙ্গ নাম ও ঠিকানা জানা থাকলে তা ডিএমপি'র ফেসবুক পেজে (https://www.facebook.com/dmpdhaka/?fref=ts) জানানোর জন্য অনুরোধ করা হয়েছে। এ ব্যাপারে ঢাকা মেট্রোপলিটন পুলিশ জঙ্গি ও সন্ত্রাস প্রতিরোধে জনগণের সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে।

উল্লেখ্য, রাজধানীর কল্যাণপুর বাসস্ট্যান্ড সংলগ্ন পাঁচ নম্বর সড়কের জাহাজ বিল্ডিং নামে একটি বাসার পাঁচতলায় মঙ্গলবার ভোররাতে পুলিশের অভিযানে ৯ জন নিহত হয়। অভিযানের সময় এক যুবককে গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন