News71.com
 Bangladesh
 26 Jul 16, 08:48 PM
 385           
 0
 26 Jul 16, 08:48 PM

কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু...  

কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু...   

নিউজ ডেস্কঃ কিশোরগঞ্জের হাউরের উপজেলা ইটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ৩টার দিকে উপজেলার গাজীপুরে এ ঘটনা ঘটে। এ বিষয়টি নিশ্চিত করেছেন ইটনা থানার ওসি আব্দুল মাজেদ।

নিহত ব্যক্তিরা হলেন- মিঠামইন উপজেলার আফাজ উদ্দিন (৪৫), রহিম (৫৬)ও সজীব মিয়া (২০)।

স্থানীয়রা জানান, গাজীপুর বাজার থেকে ট্রলারযোগে ৩০ থেকে ৪০ জন চারিগ্রাম হয়ে ডাকি ইউনিয়নে যাচ্ছিলেন। পথে হাওরের পানি বৃদ্ধি পাওয়ায় বিদ্যুতের নেমে আসা খুঁটির তারের সঙ্গে জড়িয়ে কয়েকজন বিদুৎস্পৃষ্ট হন। এদের মধ্যে তিনজন ঘটনাস্থলেই মারা যান। আহত হন অন্তত ৭ জন। তাদের ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার মোহাম্মদ ওহিদুজ্জামান বলেন, তিন জন মারা গেছেন। সাতজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন