News71.com
 Bangladesh
 26 Jul 16, 08:49 PM
 399           
 0
 26 Jul 16, 08:49 PM

কিশোরগঞ্জে যাত্রীবাহী নৌকায় বিদ্যুতের তার জড়িয়ে নিহত ৩, আহত ৭।।

কিশোরগঞ্জে যাত্রীবাহী নৌকায় বিদ্যুতের তার জড়িয়ে নিহত ৩, আহত ৭।।

নিউজ ডেস্কঃ কিশোরগঞ্জের ইটনায় যাত্রীবাহী নৌকায় বিদ্যুতের তার জড়িয়ে তিনজন নিহত ও সাতজন আহত হয়েছেন। আজ বিকাল ৪টার দিকে ইটনার এলংজুড়ি ইউনিয়নের নূরপুর হাওরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন: নৌকার মালিক ও চালক মিঠামইন উপজেলার মামুদপুর গ্রামের আফাজ উদ্দিন (৩২), নৌকার যাত্রী মিঠামইন উপজেলার শান্তিপুর গ্রামের আব্দুর রহিম (৫০) ও আতপাশা গ্রামের সজিব (২৮)।

পুলিশ ও স্থানীয়র জানায়, আজ মঙ্গলবার বিকালে যাত্রীবাহী ইঞ্জিনচালিত নৌকাটি করিমগঞ্জের চামটা ঘাট থেকে মিঠামইনের মামুদপুর যাচ্ছিল। বিকাল ৪টার দিকে ইটনার এলংজুড়ি ইউনিয়নের নূরপুর হাওরে বিদ্যুতের ঝুলে থাকা তারে নৌকাটি জড়িয়ে যায়। এতে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। স্থানীয় লোকজন আহতদেরকে ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ হাসপাতালে তাদের চিকিৎসা চলছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন