News71.com
 Bangladesh
 27 Jul 16, 12:22 PM
 325           
 0
 27 Jul 16, 12:22 PM

জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ দেশে ফিরেছেন....

জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ দেশে ফিরেছেন....

নিউজ ডেস্কঃ জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ আজ ভোরে দেশে ফিরেছেন। যুক্তরাষ্ট্রে ১০ দিনের সফর শেষে আজ মঙ্গলবার ভোর ৫টার দিকে তিনি একটি বিমানযোগে ঢাকায় পৌছেন।

 

জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায় এবং তাঁর একান্ত সচিব মেজর মো. খালেদ আখতার (অব.) তার সফর সঙ্গী ছিলেন।

এরশাদকে স্বাগত জানাতে আজ সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চেয়ারম্যানের বিশেষ সহকারী ও পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু এমপি, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, এস এম ফয়সল চিশতী, পার্টির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মিলন এমপি, যুগ্ম মহাসচিব সফিকুল ইসলাম সফিক, ইয়াহ ইয়াহ চৌধুরী এমপি ও কেন্দ্রীয় নেতা মুনিম চৌধুরী বাবু এমপি, মোঃ আমির হোসেন ভূঁইয়া এমপি, মো. গোলাম মোস্তফা ও ছাত্র সমাজের সভাপতি সৈয়দ ইফতেখার আহসান হাসান প্রমুখ উপস্থিত ছিলেন

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন