News71.com
 Bangladesh
 27 Jul 16, 12:27 PM
 330           
 0
 27 Jul 16, 12:27 PM

বোয়ালখালীতে গৃহবধূর আত্মহত্যা।।

বোয়ালখালীতে গৃহবধূর আত্মহত্যা।।

নিউজ ডেস্কঃ বোয়ালখালীতে বিয়ের নয় মাসের মাথায় প্রিয়া দত্ত (২০) নামে এক গৃহবধু আত্মহত্যা করেছে। উপজেলার পূর্ব গোমদন্ডী দত্তপাড়ার মনোরঞ্জন দত্তের বাড়িতে এ ঘটনা ঘটে। পুলিশ আজ  সন্ধ্যায় গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে।

 

নিহত গৃহবধু প্রিয়া দে কানুনগোপাড়া স্যার আশুতোষ সরকারি কলেজে (হিসাব বিজ্ঞান) অনার্সের তৃতীয় বর্ষের ছাত্রী। প্রিয়ার স্বামী সঞ্জয় দত্ত উপজেলার একটি মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক।

 

সঞ্জয় দত্ত বলেন,  প্রতিদিনের ন্যায় মঙ্গলবার প্রিয়া কলেজ থেকে বাড়ি ফিরে। এরপর খাওয়া দাওয়া শেষে বিকেল সাড়ে ৪টার দিকে বাড়ির দোতলায় গিয়ে ঘরের দরজা বন্ধ করে দেয়। এরপর দেখি এ ঘটনা। প্রিয়া কেন এমন করল বুঝতে পারছি না।

 

প্রিয়ার শাশুড়ি জানান, পটিয়া উপজেলার মহিরা এলাকার বাসিন্দা প্রিয়ার সাথে ৯ মাস আগে বিয়ে হয় সঞ্জয়ের। সুন্দর বনিবনা ছিল তাদের মধ্যে। সঞ্জয়ের স্কুলের পরীক্ষা খাতাও কেটে দিত প্রিয়া।

 

স্থানীয় পৌর কাউন্সিলর সুনীল চন্দ্র ঘোষ বলেন, দরজা ভেঙ্গে সিলিং ফ্যানের সাথে দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় প্রিয়ার মরদেহ উদ্ধার করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন