News71.com
 Bangladesh
 27 Jul 16, 12:30 PM
 311           
 0
 27 Jul 16, 12:30 PM

বিস্ফোরক মামলায় বিএনপি নেতা বুলু-সোহেলসহ ৫৯ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ...

বিস্ফোরক মামলায় বিএনপি নেতা বুলু-সোহেলসহ ৫৯ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ...

নিউজ ডেস্কঃ  মতিঝিল থানার বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব বরকতউল্লাহ বুলু ও ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব হাবিব উন নবী খান সোহেলসহ ৫৯ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। আজ বুধবার ঢাকার মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক রুহুল আমিন আসামিদের পলাতক দেখিয়ে এ গ্রেফতারি পরয়ানা জারি করেন।

 

অভিযোগপত্রভুক্ত অন্য আসামিরা হলেন-বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাস, বিএনপি নেতা শিরিন সুলতানা, কাইয়ুম কমিশনার, সুলতান সালাউদ্দিন টুকু, আজিজুল বারী হেলাল প্রমুখ।

প্রসঙ্গত, গত বছরের জানুয়ারিতে বিএনপির হরতাল-অবরোধ চলাকালে বিস্ফোরক আইনে মতিঝিল থানায় এ মামলাটি দায়ের করে পুলিশ। এরপর চলতি বছরের শুরুতে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জসিট) দাখিল করা হয়

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন