
নিউজ ডেস্কঃ চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানা এলাকায় মো: বাবুল (৪৫) নামে এক রিকশা চালকে কুপিয়ে হত্যা করেছে দুর্বত্তরা। মঙ্গলবার রাত ৯টার দিকে ফইল্ল্যাতুলি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির এসআই জহির সংবাদমাধ্যমকে জানান, আহত অবস্থায় বাবুলকে মেডিকেলে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষাণা করে। পাহাড়তলী থানার এসআই এরশাদ উল্যাহ জানান, ফইল্ল্যাতুলি বাজার এলাকায় কবে কারা বাবুলকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় তা এখনও জানা যায়নি। এ ঘটনায় এখনো কেউ আটক হয়নি।