News71.com
 Bangladesh
 27 Jul 16, 12:35 PM
 600           
 0
 27 Jul 16, 12:35 PM

কল্যাণপুরে নিহত জঙ্গী জোবায়েরের বাড়ি নোয়াখালী....

কল্যাণপুরে নিহত জঙ্গী জোবায়েরের বাড়ি নোয়াখালী....

নিউজ ডেস্কঃ  রাজধানীর কল্যাণপুরে ‘জঙ্গি‘আস্তানায় পুলিশের অভিযানে নিহত জঙ্গী জোবায়ের হোসেনের বাড়ি নোয়াখালীর পশ্চিম মাইজদীতে। আজ বুধবার বেলা ১১টায় জেলার সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন এ তথ্য জানান।

 

আনোয়ার হোসেন আরও জানান, কল্যাণপুরে নিহত জঙ্গিদের মধ্যে জোবায়েরের বাড়ি পশ্চিম মাইজদী গ্রামে বলে মোটামুটি নিশ্চিত হওয়া গেছে। জোবায়েরের মৃতদেহ শনাক্ত করার জন্য তার পরিবারের লোকজনকে ঢাকা পাঠানো হচ্ছে। পরবর্তীতে বিস্তারিত জানা যাবে।

 

পুলিশের বিশেষ শাখার অনুসন্ধানের তথ্য মতে, চলতি বছরের গত ২৫ মে নিখোঁজ হয় নোয়াখালীর সদর উপজেলার পশ্চিম মাইজদীর আব্দুল্যাহ মেম্বার বাড়ির আব্দুল কাইয়ুমের ছেলে ও নোয়াখালী সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স (সম্মান) ১ম বর্ষের ছাত্র জোবায়ের হোসেন।

 

প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার ভোর ৫টা ৫১ মিনিটে রাজধানীর কল্যাণপুরে একটি জঙ্গি আস্তানায় অভিযান চালায় সোয়াত, র্যা ব, পুলিশ ও গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানের সময় আইনশৃঙ্খলা বাহিনীর সাথে গোলাগুলিতে ৯ জঙ্গি নিহত হয়। এ সময় ১ জঙ্গি গুলিবিদ্ধসহ ২ জনকে আটক করে পুলিশ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন