News71.com
 Bangladesh
 27 Jul 16, 12:50 PM
 431           
 0
 27 Jul 16, 12:50 PM

নীলফামারীতে জামায়াত নেতা গ্রেপ্তার

নীলফামারীতে জামায়াত নেতা গ্রেপ্তার

 

নিউজ ডেস্কঃ  নীলফামারীর ডিমলায় মাওলানা কাজী হাবিবুর রহমান নামে এক জামায়াত নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা যায়  হাবিবুর রহমান ডিমলা উপজেলার খালিশা চাপানী ইউনিয়ন জামায়াতের আমির ও একই এলাকার কবীর উদ্দিনের ছেলে।

মঙ্গলবার রাত ৮ টার দিকে ডিমলা উপজেলার ডালিয়া বাজার হতে তাকে গ্রেপ্তার করে ডিমলা থানা পুলিশ। তার নামে কোনো মামলা বা ওয়ারেন্ট কোনো কিছুই নেই। ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন