
নিউজ ডেস্কঃ সাতক্ষীরার বিশিষ্ট ব্যবসাসী আব্দুল খালেক ওরফে সানি খালেক ও একটি ক্যাডেট মাদরাসার পরিচালক নুরুল আলম মুকুল নামে দুই জনকে আটক করেছে পুলিশ। সানি এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী আব্দুল খালেক সুলতানপুর ঝিলপাড়া এলাকার আলহাজ আব্দুল মাজেদ গাজীর ছেলে। অন্যদিকে, আটক নুরুল আলম মুকুল সাতক্ষীরা শহরের মুন্সীপাড়ায় অবস্থিত সাতক্ষীরা ক্যাডেট মাদরাসার অধ্যক্ষ ও শ্যামনগর উপজেলার হরিনগর গ্রামের আব্দুল করিমের ছেলে। মঙ্গলবার রাতে দুইজনকে আটক করা হয়।
আটক দুইজন জঙ্গি এবং জামায়াতে ইসলামীকে নানাভাবে অর্থায়ন করে থাকেন বলে জানিয়েছে পুলিশ। এদিকে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদ শেখ জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে সানি খালেককে তাঁর ইটভাটার কার্যালয় থেকে আটক করা হয়। এরপর সাতক্ষীরা ক্যাডেট মাদ্রাসার অধ্যক্ষ নুরুল আলম মুকুলকে আটক করা হয়। সানি খালেকরে পরিবারের দাবি তিনি কোন দিন জামায়াতের রাজনীতি বা জঙ্গির দের সহযোগীতা করতেন না। তিনি বিভিন্ন সমাজ সেবা মূলক কাজ করতেন। তিনি তার নিজস্ব হেফজ খানা পরিচালানা করতেন। এছাড়া কয়েক বছর ধরে তিনি সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার গর্ভারনিং বডির সদস্য হিসেবে প্রতিষ্ঠানটির ব্যাপক উন্নয়ন মূলক কর্মকান্ড পরিচালনা করেছেন ।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) ইমদাদুল হক শেখ আরও জানান, তাদের নামে নাশকতার অভিযোগসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। বিশেষ করে সানি খালেকের বিরুদ্ধে জামায়াত ও জঙ্গিদের অর্থ যোগানদাতার অভিযোগ রয়েছে।