News71.com
 Bangladesh
 27 Jul 16, 12:58 PM
 481           
 0
 27 Jul 16, 12:58 PM

ঈশিকাকে অজ্ঞান করে বিয়ের সব স্বর্ণালংকার নিয়ে পালিয়েছে গৃহকর্মী ।।

ঈশিকাকে অজ্ঞান করে বিয়ের সব স্বর্ণালংকার নিয়ে পালিয়েছে গৃহকর্মী ।।

 

নিউজ ডেস্কঃ ঈশিকা খানকে অজ্ঞান করে স্বর্ণালংকার নিয়ে পালিয়েছে বাসার গৃহকর্মী। চায়ের সাথে অতি সংবেদনশীল 'নেশাজাত' দ্রব্য মিশিয়ে খাওয়ানোয় বেশ অসুস্থ হয়ে পড়েন তিনি। এ সময় তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয় ।

 

গতকাল দিবাগত রাতে সোশ্যাল মিডিয়া ফেসবুকে এসব কথা প্রকাশ করেন ঈশিকা নিজেই। তিনি জানান, গত সোমবার রাতে বাসার সবাইকে চা খাওয়ায় তাদের বাসার গৃহকর্মী। সংবেদনশীল সিডেটিভের অতিরিক্ত মাত্রায় সবাই ঘুমিয়ে পড়েন। সকালে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয় ।

 

ফেসবুক স্ট্যাটাসে ঈশিকা জানান, গতকাল সন্ধ্যায় হাসপাতাল থেকে ধানমণ্ডি ২৭ নম্বর বাসায় ফেরার পর যখন গৃহকর্মীর খোঁজ করেও পাওয়া যাচ্ছিল না তখনই সন্দেহ হয়। তারপর আলমিরা ও অন্যান্য জায়গায় দ্রুত খুঁজে দেখেন সব স্বর্ণালংকার খোয়া গেছে। সূত্রে আরও জানা যায়, ঈশিকার বিয়ের সমস্ত অলংকারই গৃহকর্মী নিয়ে পালিয়েছে। সব স্বর্ণলংকার ও খোয়া যাওয়া জিনিসপত্রের মূল্যমান কত হবে জানতে চাইলে তিনি কিছু জানাননি ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন