News71.com
 Bangladesh
 27 Jul 16, 01:00 PM
 402           
 0
 27 Jul 16, 01:00 PM

ক্ষতিপূরণ চাইতে পারবে দারুল ইহসানের শিক্ষার্থীরা ।। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ

ক্ষতিপূরণ চাইতে পারবে দারুল ইহসানের শিক্ষার্থীরা ।। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ

নিউজ ডেস্কঃ বন্ধ হয়ে যাওয়া দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করতে পারবেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। আজ সচিবালয়ে জেলা প্রশাসক সম্মেলনে শিক্ষা মন্ত্রণালয়ের কার্যঅধিবেশন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন ।

শিক্ষামন্ত্রী বলেন, দারুল ইহসান অসংখ্য শাখা খুলে নানা ধরনের সার্টিফিকেট ব্যবসা করছে। আমরা বন্ধ করে দিয়েছিলাম, তারা স্টে অর্ডার নিয়ে টিকে ছিল। এখন হাই কোর্ট সরাসরি রায় দিয়েছে, জরিমানা করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। দারুল ইহসানের ক্যাম্পাসসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের যে নির্দেশনা দেওয়া হয়েছে, আইনগত ভাবেই তা করা হয়েছে বলে জানান মন্ত্রী ।

ওই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আইন লঙ্ঘন করার কারণেই সমস্যার সৃষ্টি হয়েছিল জানিয়ে নাহিদ বলেন, এজন্য যার যে ক্ষতি হয়েছে সেই ক্ষতির সমস্ত দায়িত্ব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নিতে হবে। অর্থাৎ যে ছাত্রের লেখাপড়া মাঝপথে থেমে গেছে সে কমপক্ষে ৫ লাখ টাকা দাবি করতে পারবে। তিনি বলেন, শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের কাছে ক্ষতিপূরণ চাইলে সরকার তাদের সহযোগিতা করবে। এতে তারা অন্য জায়গায় পড়তে পারবে। মালিকানা সঙ্কট, অনিয়ম-দুর্নীতি ও সনদ বাণিজ্যের অভিযোগে গত সোমবার দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম বন্ধ ঘোষণা করে সরকার ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন