News71.com
 Bangladesh
 16 Apr 26, 11:52 PM
 1           
 0
 16 Apr 26, 11:52 PM

প্রথম ফ্লাইটে ৪১৯ হজযাত্রী সৌদি যাচ্ছে শুক্রবার রাতে॥  

প্রথম ফ্লাইটে ৪১৯ হজযাত্রী সৌদি যাচ্ছে শুক্রবার রাতে॥   

নিউজ ডেস্কঃ চলতি বছরে বাংলাদেশ থেকে ৪১৯ জন হজযাত্রী নিয়ে প্রথম ফ্লাইট যাত্রা করবে শুক্রবার দিবাগত রাত ১২টা ২০ মিনিটে। এর আগে রাত ১১টা ৩৫ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শুক্রবার রাত ১২টা ২০ মিনিটে ৪১৯ জন হজযাত্রী নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে প্রথম হজ ফ্লাইট ছেড়ে যাবে।

এতে আরও জানানো হয়, প্রথম দিন ১৪টি ফ্লাইট সৌদির উদ্দেশে ছেড়ে যাবে। এর মধ্যে ছয়টি বিমান বাংলাদেশ এয়ারলাইনস, চারটি সৌদি আরবের সাউদিয়া ও চারটি ফ্লাইনাস পরিবহন করবে। এবার বাংলাদেশ থেকে ৭৮ হাজার ৫০০ হজযাত্রী পবিত্র হজ পালন করবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি হজ এজেন্সির মাধ্যমে ৭৩ হাজার ৯৩৫ জন হজ পালনের জন্য যাবেন। সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি অনুযায়ী, হজযাত্রীদের ৫০ শতাংশ বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিবহন করবে। বাকি ৫০ শতাংশের মধ্যে সৌদি আরবের সাউদিয়া ৩৫ শতাংশ ও ফ্লাইনাস ১৫ শতাংশ হজযাত্রী পরিবহন করবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন