News71.com
 Bangladesh
 27 Jul 16, 01:27 PM
 384           
 0
 27 Jul 16, 01:27 PM

ঝালকাঠিতে বিএনপির মিছিল পুলিশের বাধায় পণ্ড..

ঝালকাঠিতে বিএনপির মিছিল পুলিশের বাধায় পণ্ড..

নিউজ ডেস্কঃ  বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে 'মিথ্যা মামলায়' সাজা দেওয়ার প্রতিবাদে ঝালকাঠিতে জেলা বিএনপির বিক্ষোভ মিছিল পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে। পরে পুলিশি বাধার মধ্যেই দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে বিএনপি।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুর জানান, পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী সকাল ১১টায় শহরের ফায়ার সার্ভিস সড়কে অবস্থিত জেলা বিএনপির কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এ সময় পুলিশ চারদিক থেকে বেরিকেট দিয়ে মিছিলটি আটকে দেয়। বিএনপি নেতৃবৃন্দ মিছিলে বাধার প্রতিবাদ করলে পুলিশের সঙ্গে  তাদের ধস্তাধস্তি হয়। একপর্যায়ে পুলিশ বিএনপি নেতাকর্মীদের দলীয় কার্যালয়ের সামনে অবরুদ্ধ করে রাখে। পরে দলীয় কার্যালয়ের সামনেই সমাবেশ করে বিএনপি। 

জেলা বিএনপির সভাপতি মোস্তফা কামাল মন্টুর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুর, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান খান বাপ্পি, শহর বিএনপির সভাপতি অনাদী দাস, যুবদল নেতা রবিউল হোসেন তুহিন, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এনামুল হক সাজু প্রমুখ। সমাবেশে বক্তারা তাকের রহমানের বিরুদ্ধে মিথ্যা, ষড়যন্ত্রমূলক মামলা এবং সাজা প্রত্যাহারের দাবি জানান। এ ছাড়া বিক্ষোভ মিছিলে পুলিশি বাধার তীব্র নিন্দা জানান বক্তারা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন