
নিউজ ডেস্কঃ কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার সৈয়দপুর এলাকায় বাস ও কাভার্ড ভ্যানের মধ্যে সংঘর্ষে সাইফুল ইসলাম শান্ত (৩৪) নামে এক যুবক নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরো পাঁচজন। আজ বুধবার সকাল ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুঘর্টনা ঘটে। নিহত সাইফুল ঢাকার বাসিন্দা। আহতদের পরিচয় পাওয়া যায়নি।
মিয়াবাজার হাইওয়ে পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আনোয়ার হোসেন জানান, সকালে সৈয়দপুর এলাকায় ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সাইফুল নামে বাসের এক যাত্রী মারা যান। এসময় আহত হন বাসের আরও পাঁচ যাত্রী। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করেন। দুঘর্টনা কবলিত যানবাহন দুটি মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে বলেও জানান তিনি।