News71.com
 Bangladesh
 27 Jul 16, 04:13 PM
 391           
 0
 27 Jul 16, 04:13 PM

ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ....

ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ....

নিউজ ডেস্কঃ নানা আয়োজনের মধ্য দিয়ে ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক লীগের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। আজ বুধবার সকাল ১১টার দিকে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু হয় ।

অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সুলতান হোসেন খান দলীয় নেতাকর্মীদের নিয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মোশারেফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন প্রধান অতিথি জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সুলতান হোসেন খান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি শামসুল হক আক্কাস, এম এ আলাউদ্দিন, হাবিবুর রহমান হাবিল, রেজাউল করিম জাকির, হাফিজ আল মাহামুদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক নূরুজ্জামান সেলিম।

বক্তারা জঙ্গিবাদ, সন্ত্রাস এবং নৈরাজ্য সৃষ্টিকারী জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করার দাবি জানান। এ ছাড়া জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান সংগঠনের নেতৃবৃন্দ

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন