News71.com
 Bangladesh
 27 Jul 16, 08:14 PM
 378           
 0
 27 Jul 16, 08:14 PM

চৌমুহনীতে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি ।। যুবক নিহত, আহত ৩

চৌমুহনীতে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি ।। যুবক নিহত, আহত ৩

নিউজ ডেস্কঃ  চৌমুহনী পৌরসভার হাজীপুর এলাকায় বুধবার দুপুরে সম্রাট গ্রুপ ও সুমন গ্রুপের মধ্যে গোলাগুলিতে একজন নিহত ও দুই নারীসহ তিনজন আহত হয়েছেন।

জানা যায়, চৌমুহনী শহরের হাজীপুর এলাকার আধিপত্য বিস্তার নিয়ে সম্রাট গ্রুপ ও সুমন গ্রুপের মধ্যে প্রথমে ধাওয়া পাল্টাধাওয়া হয়। পরে গোলাগুলি শুরু হয়। এ সময় সম্রাট গ্রুপের গুলিতে সুমন গ্রুপের মাসুদ (৩৫) ঘটনাস্থলে মারা যান।  এ ছাড়া অজিফা খাতুন (৫৫) রিমা (২২) ও সোহেল (২২) গুলিতে গুরুতর আহত হন। তাদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। 

বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ সাজেদুর রহমান জানান, এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন