News71.com
 Bangladesh
 15 Jul 26, 03:22 PM
 3           
 0
 15 Jul 26, 03:22 PM

টানা ২৫ ঘণ্টা বন্ধ থাকার পর রাজশাহী থেকে ফের সব রুটে বাস চলাচল॥  

টানা ২৫ ঘণ্টা বন্ধ থাকার পর রাজশাহী থেকে ফের সব রুটে বাস চলাচল॥   

নিউজ ডেস্কঃ টানা ২৫ ঘণ্টা বন্ধ থাকার পর রাজশাহী থেকে দেশের সব রুটে বাস চলাচল আবার শুরু হয়েছে। জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে মতানৈক্যের কারণে সোমবার রাত ৮টা থেকে বাস চলাচল বন্ধ ছিল। মঙ্গলবার (১৪ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে সব রুটে বাস চলাচল স্বাভাবিক হয়। মঙ্গলবার প্রশাসনের উদ্যোগে শ্রমিকদের দুই পক্ষের সঙ্গে পৃথক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সমঝোতা হওয়ায় বাস চলাচল পুনরায় শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়।

সমঝোতা অনুযায়ী, জেলা প্রশাসনের তত্ত্বাবধানে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকালীন একটি আহ্বায়ক কমিটি গঠন করা হবে, যেখানে শ্রমিকদের দুই পক্ষের তিনজন করে মোট ছয়জন এবং প্রশাসনের তিনজন প্রতিনিধি থাকবেন। এছাড়া শ্রমিকদের দাবির পরিপ্রেক্ষিতে নির্বাচনী কমিটিতে নজরুল ইসলাম (হেলাল) থাকবেন না। বাস চলাচল বন্ধ থাকায় মঙ্গলবার দিনভর চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকায় অনেককে বিকল্প পরিবহন ব্যবহার করতে হয়েছে, আবার অনেকে যাত্রা বাতিল করতে বাধ্য হন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন