News71.com
 Bangladesh
 27 Jul 16, 08:18 PM
 428           
 0
 27 Jul 16, 08:18 PM

সিরাজগঞ্জে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার।।

সিরাজগঞ্জে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার।।

নিউজ ডেস্কেঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বন্যার পানিতে অজ্ঞাত পরিচয় এক যুবকের (২৫) ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বিকেলে উপজেলার মোহনপুর ইউনিয়নের এলংজানী এলাকায় দহকুলা নদী থেকে এ লাশ উদ্ধার করা হয়।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) খাজা গোলাম কিবরিয়া জানান, আজ সকালে মোহনপুর ইউনিয়নের এলংজানী এলাকায় দহকুলা নদীতে অজ্ঞাত পরিচয় ওই যুবকের অর্ধগলিত লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

তিনি আরও জানান, ১০/১৫ দিন আগের এ মৃতদেহটি বড়াল নদী দিয়ে ভাসতে ভাসতে দহকুলা নদী দিয়ে এলংজানী এলাকায় পৌঁছে। ময়নাতদন্তের পর এটি হত্যাকান্ড না স্বাভাবিক মৃত্যু তা নিশ্চিত হওয়া যাবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন