News71.com
 Bangladesh
 27 Jul 16, 08:35 PM
 465           
 0
 27 Jul 16, 08:35 PM

বনানীর রেস্টুরেন্টে লাগা আগুন এখন নিয়ন্ত্রণে।।

বনানীর রেস্টুরেন্টে লাগা আগুন এখন নিয়ন্ত্রণে।।

নিউজ ডেস্কঃ রাজধানীর বনানীর ১০ নম্বর সড়কের ‘ডি’ ব্লকে ‘তরকা’ রেস্টুরেন্টে লাগা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন ফায়ার সার্ভিস কর্মীরা। আধ ঘণ্টার বেশি সময় চেষ্টার পর সন্ধ্যা ৬টা ৫৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

এর পূর্বে আজ বুধবার (২৭ জুলাই) বিকেল ৬টা ২০ মিনিটে অগ্নিকাণ্ডের সূত্রপাত। খবর পেয়ে ফায়ার সার্ভিসে ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তেজগাঁও ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার তানহারুল ইসলাম জানান, রেস্টুরেন্টের গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। তিনতলা ভবনের নিচতলায় রেন্টুরেন্ট অবস্থিত।  আগুনে রেস্টুরেন্টটির আসবাবপুত্রে পুড়েছে।

‘তরকা’ নামে ওই রেস্টুরেন্টটির ভবন নম্বর ৬২ বলে জানা গেছে। রেস্টুরেন্টটি ইটালিয়ান, চাইনিজ, জাপানিজ ও থাই খাবার পরিবেশন করে থাকে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন