News71.com
 Bangladesh
 27 Jul 16, 09:48 PM
 423           
 0
 27 Jul 16, 09:48 PM

রাজশাহীতে পরিবহন ধর্মঘট প্রত্যাহার, পরিবহণ ও সকল যান চলাচল স্বাভাবিক।।

রাজশাহীতে পরিবহন ধর্মঘট প্রত্যাহার, পরিবহণ ও সকল যান চলাচল স্বাভাবিক।।

 

নিউজ ডেস্কঃ টানা ৩২ ঘণ্টা পর রাজশাহীতে শুরু হয়েছে বাস চলাচল। আজ বুধবার (২৭ জুলাই) বিকেল সাড়ে ৪টায় রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন। তার ঘোষণা মতে, বিকেল ৫টা থেকে বাস চলাচল শুরু হয়।  এর পূর্বে গত মঙ্গলবার সকালে রাজশাহী থেকে দেশের সব জায়গায় বাস চলাচল বন্ধ হয়ে যায়। বুধবারও সকাল থেকে দ্বিতীয় দিনের মতো পরিবহন ধর্মঘট শুরু হয়। নাটোর ও রাজশাহীর বাস শ্রমিক ও মালিকদের মধ্যে দ্বন্দ্বের জের ধরে রাজশাহী থেকে সকাল পর্যন্ত কোনো রুটেই বাস ছেড়ে যায়নি। এতে চরম দুর্ভোগে পড়েছিলেন এ অঞ্চলের সাধারণ যাত্রীরা।

সংবাদ সম্মেলনে শ্রমিক ইউনিয়নের নেতা মাহতাব হোসেন জানান, প্রশাসনের হস্তক্ষেপে পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হলো। উদ্ভূত পরিস্থিতিতে পার্শ্ববর্তী নাটোর বাস মালিক সমিতি গতকাল মঙ্গলবার সংবাদ সম্মেলন করে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিল। বেঁধে দেওয়া সময়ের মধ্যে চলমান সঙ্কট সমাধান না হলে তারা নাটোরের ওপর দিয়ে সকল ধরণের যানবাহন চলাচল বন্ধ করে দিবেন বলেও হুঁশিয়ারি দিয়েছে। তবে তার আগেই বিষয়টির সমাধান হয়ে যায়।

সংবাদ সম্মেলনে পরিবহন ধর্মঘটের জন্য তিনি নাটোর বাস মালিক শ্রমিকদের দায়ী করেন। তবে অভিযোগ উঠেছে, পরিবহন চলাচলে মাহাতাব হোসেনের একচ্ছত্র আধিপত্যে কারণেই এই দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে। তার আস্ফালনে রাজশাহীর বাস শ্রমিকরা নিয়ম-নীতির তোয়াক্কা করছেন না। নাটোরসহ বিভিন্ন জেলায় বিশৃঙ্খলভাবে বাস চালাচ্ছেন তারা।

প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার সংবাদ সম্মেলনের সময় নাটোর জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি প্রশান্ত কুমার পোদ্দার প্রকাশ্যে রাজশাহীর এ দাপুটে নেতার বিরুদ্ধে এসব অভিযোগ উত্থাপন করেছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন