News71.com
 Bangladesh
 27 Jul 16, 09:53 PM
 543           
 0
 27 Jul 16, 09:53 PM

বিএনপি নেতাদের সঙ্গে কূটনীতিকদের বৈঠক সম্পন্ন।।

বিএনপি নেতাদের সঙ্গে কূটনীতিকদের বৈঠক সম্পন্ন।।

নিউজ ডেস্কঃ আজ বুধবার (২৭ জুলাই) গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত বিদেশি কূটনীতিকরা। বিকেল সোয়া চারটার দিকে এ বৈঠক শুরু হয়ে শেষ হয় সোয়া পাঁচটায়।

দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকের বৈঠকে বিএনপি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। কূটনৈতিকদের মধ্যে আমেরিকা, ব্রিটিশ, অস্ট্রেলিয়া, স্পেন, জার্মানি, নরওয়ে, ইন্দোনেশিয়া, ইরান, সিঙ্গাপুর, সৌদি আরব, পাকিস্তান, নেপাল ও জাতিসংঘের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মহাসচিব ছাড়াও বিএনপির পক্ষ থেকে দলের স্থায়ী কমিটির সদস্য বারিস্টার জমির উদ্দিন সরকার, গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা আব্বাস, চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন, সাবিহ উদ্দিন আহমেদ ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন সহ প্রমুখ উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন