
সাকিব হাসান জনি : বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাটাখালী শ্যামবাগাত শুকদাড়া ও চুলকাঠি বাসস্ট্যান্ডসহ বেশ কয়েকটি গুর"ত্বপূর্ণ বাসস্ট্যান্ড ও মোড়ে সড়ক ও জনপথ বিভাগের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুর" হয়েছে ।
গত দুই দিনব্যাপী এই প্রথম দিনের অভিযানে প্রায় ১৫একর জমি অবৈধ দখলদার-দের কবল হতে উদ্ধার করা হয়। সকাল হতে দুপুর পর্যন্ত বিরতিহীন ভাবে সড়ক ও জনপথ বিভাগ এই অভিযান পরিচালনা করেন ।
অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন, সড়ক ও জনপথ বিভাগের উপ-সচিব (আইন-বিভাগ) এম,ডি শরিফুল ইসলাম,খুলনা বিভাগীয় প্রকৌশলী মোঃ সাজেদুর রহমান, বাগেরহাট সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আনিসুজ্জামান মাসুদ, উপ-সহকারী প্রকৌশলী (এস,ও) মোঃ কামর"জ্জান,এস,এম আসাদুজ্জামান,সা র্ভেয়ার নাইমুল ইসলাম ও পিলজংগ ইউপি চেয়ারম্যান খান শামীম জামান পলাশ ।
একই সময়ে মংলা সড়কের শ্যামবাগাত শুকদাড়া ও চুলকাঠি বাসস্ট্যান্ডে অনুর"প অভিযান পরিচালনা করা হয়। সেখানে প্রায় ২একর জমি অবৈধ দখলদারদের কবল,থেকে উর্দ্ধার করা হয়। এসময় পুলিশ স্থানীয় সংবাদকর্মি ও সড়ক ও জনপথ বিভাগের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীরা তাদের-কে সহযোগীতা করেন ।
তারা প্রথমে কাটাখালী বাসস্ট্যান্ডে অবস্থি'ত বিশাল আকৃতির বিপুল সংখ্যাক কাঁচাপাকা দোকানঘর বড়বড় বিল্ডিং ভেঙ্গে ফেলে প্রায় ১৩একর জমি উর্দ্ধার করেন। সড়ক বিভাগের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে হাতে গোনা কিছু সংখ্যাক ব্যাবসায়ী ক্ষুদ্ব হলেও বেশি সংখ্যাক সাধারন মানুষের মাঝে স্বস্থি ফিরে এসেছে। তারা এধারা অব্যাহত রাখার জন্য সড়ক ও জনপথ বিভাগের উর্দ্ধতন কর্মকর্তাদের ধন্যবাদ জ্ঞাপন করেন ।
এদিকে সড়ক ও জনপথ বিভাগের একটি বিশ্বস্থ সূত্রে জানা গেছে, আগামী মাসে টাউন নওয়াপাড়া ভায়া কাটাখালী এবং কুদির বটতলা ভায়া মংলা সড়কটি ৪ লেনের কাজ শুর" হবে। এই কারণে সড়ক ও জনপথ বিভাগ আগে ভাগেই সড়ক বিভাগের জায়গা অবৈধ দখলকারীদের কবল হতে মুক্ত করার কাজ শুর" করেছেন ।