News71.com
 Bangladesh
 28 Jul 16, 02:20 AM
 471           
 0
 28 Jul 16, 02:20 AM

সিম্পনি মুঠোফোন ও সৌদি সিমসহ আটক ৭

সিম্পনি মুঠোফোন ও সৌদি সিমসহ আটক ৭

নিউজ ডেস্কঃ সিম্পনি মুঠোফোন কম্পানির চুরি হওয়া প্রায় সাড়ে ৪শটি মুঠোফোন সেট ও সৌদি আরবের ৬শটি মুঠোফোন সিম কার্ডসহ ৮জনকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আজ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও আশকোনার একটি বাড়িতে অভিযান চালিয়ে মুঠোফোন সেট ও সিমসহ তাঁদের আটক করা হয় ।

এপিবিএন সূত্রে জানা যায়, গত ২৫শে জুলাই সিম্পনি মোবাইল ফোন কর্তৃপক্ষ একটি চিঠি দিয়ে জানায় যে বিমানবন্দর ইমপোর্ট কার্গো থেকে তাদের মুঠোফোন সেট চুরি হচ্ছে। এ অভিযোগের ভিত্তিতে আজ বেলা ১১টার দিকে বিমানবন্দরে ‘স্কাই ক্যাপিটাল ইমপোর্ট কার্গো’ নামের একটি প্রতিষ্ঠানের কার্যালয়ে অভিযান চালানো হয়। কার্যালয়ের ফলস ছাদ থেকে চুরি হওয়া ২৩১টি মুঠোফোন সেট জব্দ করা হয়। এতে জড়িত থাকার অভিযোগে ওয়াশিকুর রহমান, ফয়জুল ইসলাম, মাসুদ করিম ও এনামুল হক নামের কার্যালয়টির ৪ কর্মচারীকে আটক করা হয় ।

পরে তাঁদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে বিকেল ৪টার দিকে আশকোনার একটি বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে বাকি মুঠোফোন সেট ও ৬০০ সৌদি সিমসহ ফরিদুল ইসলাম, আইয়ুব আলী, গোলাম কবির ও সাইদুর রহমান নামের ৪জনকে আটক করা হয়। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে এপিবিএন-এর সহকারী পুলিশ সুপার তানজিনা আক্তার জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন