
নিউজ ডেস্কঃ গাজীপুর আইনজীবী সমিতি মিলনায়তনে বোমা হামলার ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১০ জেএমবির ৬ জনের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন আদালত। তারা হলেন, এনায়েত উল্লাহ ওরফে ওয়ালিদ ওরফে জুয়েল, আরিফুর রহমান ওরফে আকাশ ওরফে হাসিব, আবদুল্লাহ আল সোহাইন ওরফে যায়িদ ওরফে আকাশ, সাইদুর মুন্সী ওরফে শহীদুল মুন্সী ওরফে ইমন ওরফে পলাশ, নিজাম উদ্দিন রেজা ওরফে রনি ওরফে কচি ও তৈয়বুর রহমান ওরফে হাসান।
বাকী ৪ জনের মধ্যে ২ জনের আমৃত্যু কারাদণ্ড ও ২ জনকে খালাস দেয়া হয়েছে। বৃহস্পতিবার বেলা পৌনে ১২ টার দিকে এ রায় ঘোষণা করেন বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি জে বি এম হাসানের হাইকোর্ট বেঞ্চ।