News71.com
 Bangladesh
 28 Jul 16, 12:30 PM
 493           
 0
 28 Jul 16, 12:30 PM

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ফয়জুন্নেসা হলে তল্লাশি আটক ৩

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ফয়জুন্নেসা হলে তল্লাশি আটক ৩

নিউজ ডেস্কঃ কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের নবাব ফয়জুন্নেসা ছাত্রী হলে তল্লাশি চালিয়ে জিহাদি বই উদ্ধার করেছে পুলিশ। এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত ৩ ছাত্রীকে আটকের তথ্য পাওয়া গেছে। গতকাল রাত সাড়ে ১১টা থেকে শহরের ধর্মপুরে অবস্থিত ওই হলে ঘণ্টাব্যাপী তল্লাশি চালানো হয়।

আটক ৩ ছাত্রীর নাম সালমা, বাতুল এবং চম্পা। তাদেরকে কোতোয়ালি মডেল থানায় আনা হয়েছে। কলেজের অধ্যক্ষ আবদুর রশিদ জানান, নিয়মিত তল্লাশির অংশ হিসেবে হলের দায়িত্বপ্রাপ্তরা হলে তল্লাশি চালান। তাঁরা হলের বিভিন্ন কক্ষে জিহাদি বই, আফগানিস্তানের বই, জাকির নায়েকের বইসহ বিভিন্ন বই-পুস্তক পান। এ সময় ৩ ছাত্রীকে আটক করে পুলিশ।

অভিযান চলাকালে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি আবদুর রব জানান, "তল্লাশি চালিয়ে ৬-৭ জন ছাত্রীকে আটকের পর যাচাই বাছাই চলছে। এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না যে কতজন আটক হয়েছে। আমরা পরে বিস্তারিত জানাবো।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন