News71.com
 Bangladesh
 28 Jul 16, 12:37 PM
 376           
 0
 28 Jul 16, 12:37 PM

চট্টগ্রামের আলোচিত হিমু হত্যা মামলার রায় আজ হচ্ছে না...  

চট্টগ্রামের আলোচিত হিমু হত্যা মামলার রায় আজ হচ্ছে না...         

নিউজ ডেস্কঃ  বিচারক ছুটিতে থাকায় চট্টগ্রামে চাঞ্চল্যকর হিমু হত্যা মামলার রায় আজ বৃহস্পতিবার হচ্ছে না।  আদালত সূত্রে জানা গেছে, মামলার বিচারক অতিরিক্ত মহানগর দায়রা জজ নুরুল ইসলাম মানিক গতকাল বুধবার থেকে ছুটিতে রয়েছেন। আগামী রবিবার কাজে যোগ দেয়ার পর তিনি রায় ঘোষণার নতুন তারিখ নির্ধারণ করবেন।

বহুল আলোচিত এই মামলার যুক্তিতর্ক উপস্থাপন গত ১৬ জুন সম্পন্ন হয়েছে। ওইদিন ২৮ জুলাই রায় ঘোষণার তারিখ ঘোষণা করা হয়।  উল্লেখ্য, ২০১২ সালের ২৭ এপ্রিল নগরীর একটি বাসায় কুকুর লেলিয়ে নির্যাতন করার পর হিমুকে চারতলার ছাদ থেকে ফেলে দেয় ধনাঢ্য পরিবারের কয়েকজন বখাটে যুবক। মামলার আসামিরা হলেন হিমুর বন্ধু রিয়াদ, রিয়াদের বাবা ব্যবসায়ী টিপু, বন্ধু সাজু, ড্যানি ও শাওন। এদের মধ্যে রিয়াদ ও শাওন পলাতক। অন্যরা কারাগারে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন